শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শাহদাব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর এমপি হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার (১৫ই নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শাহদাব আকবরকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে শাহদাব আকবর এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর। সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসন শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচনে জয়ী হন তিনি।























টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫