ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সালাম দিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২ ১০৪ বার পড়া হয়েছে

সালাম দিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রমজান মাসের শুরুতেও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

এবার এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আগমুহূর্তে কানাডাসহ বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

সোমবার (২ মে) ফেসবুক ও টুইটারে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক ভিডিওবার্তায় এই শুভেচ্ছা জানান ট্রুডো। এছাড়া ঈদ উপলক্ষে দেয়া ট্রুডোর এই শুভেচ্ছা বিবৃতি আকারে কানাডার সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

পবিত্র ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রথমেই সালাম দেন ট্রুডো। ভিডিওবার্তায় কানাডার প্রধানমন্ত্রী বলেন, ঈদ মোবারক! রমজান মাসের সমাপ্তি উপলক্ষে যারা ঈদুল ফিতর উদযাপন করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস সিয়াম সাধনা, প্রার্থনা ও ইবাদতের পর আমি আশা করি আপনারা এই সময়টিকে উপভোগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

সালাম দিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো

আপডেট সময় : ১২:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২