ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুমন্ত্রীর সড়ক উন্নয়নকাজ পরিদর্শন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ২৪২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসে ঢাকা-আরিচা মহাসড়কের ২য় আমিনবাজর সেতু এবং ২০২২ সালের জুন মাসের মধ্যে সাভার বাজারসহ আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের বাজার অংশগুলো ৮ লেনে এবং নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কের বাজার অংশগুলো ৬ লেনে উন্নীতকরণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

মন্ত্রী মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি জানান, ২১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ২য় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৩ মিটার এবং প্রস্থ প্রায় ৩৪ মিটার। এছাড়া ৮০০ মিটার সংযোগ সড়ক রয়েছে। এ সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি ২৫ শতাংশ এবং আমিনবাজার থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কের বাজার অংশগুলো ৮ ও ৬ লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি ৫৬ শতাংশ।

পরিদর্শনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ সওজ’র অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেতুমন্ত্রীর সড়ক উন্নয়নকাজ পরিদর্শন

আপডেট সময় : ০৩:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১