২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হাম সন্দেহে ৮ জন ও নিশ্চিত হামে মৃত্যু ৪ জনের। এরফলে দুইমাসে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৫১ জনে। একসঙ্গে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন। এই সময়ের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও ৪ জন শিশু। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৪ জন। অর্থাৎ এই সময়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫১ জনে।
























২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু