ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের নতুন নতুন কীর্তি গড়ছেন বৈভব সূর্যবংশী। আইপিএল, সৈয়দ মুশতাক আলি ট্রফি, যুব ওয়ানডে, যুব টেস্টের পর এবার বিজয় হাজারে ট্রফিতেও সেঞ্চুরি করলেন ১৪ বছর বয়সী ব্যাটার। একইসঙ্গে গড়লেন বিশ্ব রেকর্ড।

রাঁচিতে বুধবার বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের মুখোমুখি হয়েছে সূর্যবংশীর বিহার। প্রথম ম্যাচেই বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন ২০১১ সালে জন্ম নেওয়া এই ব্যাটার। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি, ৫৯ বলে দেড়শ করার পর ৮৪ বলে ১৯০ রান করে ফিরেছেন তিনি।

মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন সূর্যবংশী। ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিন বয়সে সেঞ্চুরি করে রেকর্ডটি ছিল পাকিস্তানের জহুর এলাহির।

বিধ্বংসী এই ইনিংসে ৮৪ বলে ১৬ চারের সঙ্গে ১৫টি ছক্কা মেরেছেন সূর্যবংশী। শুরু থেকেই ঝড় তোলা বাঁহাতি ব্যাটার ৮ চার ও ২ ছক্কায় ২৫ বলে করেন ফিফটি। পরের পঞ্চাশ রান করতে তার লাগে আর মাত্র ১১ বল।

সব মিলিয়ে ১০ চার ও ৮ ছক্কায় ৩৬ বলে পূর্ণ হয় তার সেঞ্চুরি। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। আর সব মিলিয়ে চতুর্থ দ্রুততম। মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।

একই ছন্দ ধরে রেখে ১৪ চার ও ১৩ ছক্কায় ৫৯ বলে দেড়শ করেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দ্রুততম দেড়শ রানের বিশ্ব রেকর্ড। এত দিন রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের, ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে।

শেষ পর্যন্ত ২৭তম ওভারে ক্যাচ আউট হয়ে যান বাঁহাতি ওপেনার। যার ফলে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ হারান তিনি। একইসঙ্গে হয়তো হাঁফ ছেড়ে বাঁচেন ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়া নিউ জিল্যান্ড চ্যাড বোজ।

নিউজটি শেয়ার করুন

৩৬ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্ব রেকর্ড

আপডেট সময় : ০২:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫