ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫৩ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেন্ট জর্জেস পার্ক স্টেডিয়ামে ৫ উইকেটে ২৭৮ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। দ্বিতীয় দিনে স্বাগতিক দলের ব্যাটসম্যানরা সফরকারী দলের ব্যাটসম্যানদের উপর আধিপত্য বিস্তার করতে থাকে।

প্রথম টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো কেশব মহারাজ এই ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলেন। তিনি আউট হন ৮৬ রানে। তাতে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪’শ পেরুয়। তবে প্রথম ইনিংসে স্বাগতিক ব্যাটসম্যানদের বিপদে ফেলেছেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম। তিনি নেন ৬ উইকেট।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে দেড়শ উইকেট শিকারের কৃতিত্ব দেখান তাইজুল। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৪৫৩ রানে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান আউট হন ব্যক্তিগত রান খাতা খোলার আগেই।

নিউজটি শেয়ার করুন

৪৫৩ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০৮:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২