ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার

শরীয়তপুর সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নাশকতার আশঙ্কা নেই, বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘তবুও র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ’

বুধবার (২২শে জুন) দুপুরে পদ্মা সেতু উদ্বোধনের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাবের প্রতিটি টিমের টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা তল্লাশি চলমান থাকবে। ’

তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন ঘিরে কোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য প্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ’

র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘সেতুর দুই প্রান্তে র‌্যাাবের নিরাপত্তা, সমাবেশস্থল টোল প্লাজা, ফলক উন্মোচন, হেলিপ্যাডসহ সর্বস্তরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২