ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার প্রশ্নে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিটি চান মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ৭০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের তত্ত্বাবধানে কমিটি গঠন করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি দেশে গুম, খুন, মামলা, হামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরেন।

খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে আজ নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সেই দোয়ায় অংশ নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে দেশের মানবাধিকার পরিস্থিতি তদন্তের দাবি জানান ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ভয়াবহ ফ্যাসিবাদী শাসন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় বসে আছে।’

ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন।’

গণতন্ত্রের জন্যই খালেদা জিয়া কারাভোগ করেছেন, ঘরবন্দি আছেন উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার, মিথ্যা মামলা দিচ্ছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘নির্যাতন হত্যা খুন করে অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা-আকাঙ্খা ধ্বংস করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রাস সৃষ্টি করে জোর করে ক্ষমতায় বসে আছে।’

মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর বিএনপি উত্তর আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপিনেতা আবদুস সালাম, মীর সরফত আলী সপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

মানবাধিকার প্রশ্নে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিটি চান মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২