ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ জানুয়ারির পর রোডমার্চ-গণসংযোগ কর্মসূচি দিচ্ছে বিদিশার জাতীয় পার্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: বিভিন্ন জাতীয় ইস্যুতে আগামী ২০ জানুয়ারির পর সারাদেশে রোডমার্চ ও গণসংযোগ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার নেতৃত্বাধীন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া।

সংগঠনটির পক্ষ হতে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত রোডমার্চ এবং একই সঙ্গে জেলা উপজেলার নেতাদের সঙ্গে গণসংযোগ ও উত্তরবঙ্গে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।

দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা উপলক্ষে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এ ঘোষণা দেন।

সংগঠনের যুগ্ম মহাসচিব ড. আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে আলোচনায় বিদিশা বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এরমধ্যেই দলকে সুসংগঠিত করতে হবে।

বিদিশা বলেন, জাতীয় ইস্যু নিয়ে আমরা কর্মসূচির মাধ্যমে দলকে সারাদেশে জাগিয়ে তুলবো। বলেছিলাম চমকের পর চমক আসবে। সরকারি নিষেধাজ্ঞা দেখে স্বাস্থ্যবিধি মেনে ২০ জানুয়ারির পর রোডমার্চ করবো। এই রোডমার্চ হবে গণজাগরণের রোডমার্চ। একের পর এক কর্মসূচি দেবো আমরা।

তিনি বলেন, কর্মসূচির মাধ্যমে দেশের সব নেতাকর্মীকে, সর্বস্তরের মানুষকে এক করবো। পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে, দেশের মেহনতি মানুষের কথা বলবে।

তিনি সবাইকে নিজ নিজ জেলা উপজেলায় কর্মসূচীতে অংশ নিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ওয়াদুদ দিদার, আতিকুর রহমান, আইন উপদেষ্টা মাহবুবুল আলম দুলাল, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামানিক, হাবিবুর রহমান, সম্মিলিত জাতীয় জোটের নেতা আনোয়ার হোসেন, আওয়ামী পার্টির চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাগরিক জোটের সিদ্দিকুর রহমান, কৃষক পার্টির সিরাজুল হক, বদরুদ্দোজা চৌধুরী, বিলকিস সুলতানা, রফিকুল ইসলাম, সবুজ সিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০ জানুয়ারির পর রোডমার্চ-গণসংযোগ কর্মসূচি দিচ্ছে বিদিশার জাতীয় পার্টি

আপডেট সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২