ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সানাজানাকে আত্মহত্যার প্ররোচনায় বাবা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানাজানা মোসাদ্দিকাকে আত্মহত্যার প্ররোচনায় করা মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহের গফরগাঁও থেকে সানজানার বাবাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের সহকারী পুলিশ সুপার আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার (২৭ আগস্ট) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানাজানা মোসাদ্দিকার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, সানজানার বাবা গাড়ি ভাড়া দেওয়ার (রেন্ট এ কার) ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো তার। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিও দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ-ক্ষোভ থেকে সানজানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি মামুনুর রহমান আরও বলেন, ‘শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১২তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সানজানা। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় চিকিৎসকেরা সানজানাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

সানাজানাকে আত্মহত্যার প্ররোচনায় বাবা গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২