ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে আরেক পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাকচালক শিলন মিয়া (৪০) কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাঁশয়ারা গ্রামের সিরাজ শেখের ছেলে এবং একই এলাকার সহকারী সাইফুল ইসলাম (২২) আবদুর রাজ্জাক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদ মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথরবোঝাই অপর আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড় যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ট্রাকটির চালক। এতে গুরুতর আহত সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিহত চালকের মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং সহকারীর মরদেহ হাসপাতালে আছে। আমরা তাদের পরিবারকে খবর দিয়েছি। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

আপডেট সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২