ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন: মামুনুর নয়া সভাপতি, আলমগীর সম্পাদক
- আপডেট সময় : ০৮:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত প্রতিবেদক: ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি পদে ডেইলি অবজারভারের ক্রাইম চিফ মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
মামনু এর আগে ডিজাব-এর সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে আলমগীর টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন।
মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোঁরায় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোট গননা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচন পরিচালনায় আরো যুক্ত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সস্পাদক আকতার হোসেন ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।
এরপর ডিজাবের উদ্যোগে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দুই বছর মেয়াদে ১৩ সদস্যবিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি পদে মুহা. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম মাসুম,, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমেদ উল্লাহ, দফতর সম্পাদক ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ বাবলু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন তালুকদার।
এছাড়া তিনজন নির্বাহী সদস্য হয়েছেন যুগান্তরের মাসুদ করিম, দেশটিভি’র মিরাজ মিজু ও বাংলা ট্রিবিউনের আলী আসিফ শাওন।
ডিজাবের বিদায়ী সভাপতি আবুল খায়ের-এর সভাপতিত্বে নির্বাচন ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ, ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ ডিজাবের সদস্যরা উপস্থিত ছিলেন।






















সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের