ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে স্লোগান দিতে থাকেন।

এর আগে বিএনপিনেতারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপরাসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, মাসুদ আহমেদ তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ডা. রফিকুল ইসলাম ও আমিনুল হকসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

আপডেট সময় : ০১:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪