ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরল ইরাকে নিহত শ্রাবনের মরদেহ, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মো. শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (২৯ মে) ভোর ৫টা ১৫ মিনিটে মরদেহ বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নিহত রেমিট্যান্স যোদ্ধার মরদেহ গ্রহণ করেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতের প্রতি গভীর শোক ও সম্মান জানান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে দাফন-কাফনের জন্য নিহতের স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তাও তুলে দেন তিনি।

নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। তিনি ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরল ইরাকে নিহত শ্রাবনের মরদেহ, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬