ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সেনাদের গাজার ৭০% দখলের নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজার আরও বেশি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে ফিলিস্তিনি এই ভূখণ্ডের ৭০ শতাংশ দখল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ বর্তমানে উপকূল বরাবর এক চিলতে ভূমিতে আটকে আছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের ফলে বর্তমানে উপকূলীয় এই উপত্যকার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদের একটি ‘ইয়োলো লাইন’ বা হলুদ রেখায় পিছিয়ে যাওয়ার কথা ছিল, যা তাদের নিয়ন্ত্রণের সীমা নির্ধারণ করে দেয়। তবে এই চুক্তি ইসরায়েলি হামলা থামাতে বা হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ ইসরায়েলি বসতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘আমরা ৫০-এ ছিলাম, এরপর ৬০-এ গিয়েছি। আমার নির্দেশ হলো- ধাপে ধাপে এগোনো।’

তিনি আরও বলেন, ‘প্রথমত, ৭০ শতাংশ। চলুন এটা দিয়েই শুরু করা যাক। আমরা তাদের (হামাসকে) চারপাশ থেকে চাপে রাখছি। বাকি যা অবশিষ্ট আছে, আমরা তা-ও সামলে নেব।’

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি সেনাদের গাজার ৭০% দখলের নির্দেশ নেতানিয়াহুর

আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬