ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারসহ ৯ নেতা ঢাকায় গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

গোলাম পরওয়ার ছাড়া অন্যরা হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে জামায়াত তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে ১০ জনকে গ্রেফতারের দাবি করেছে।

দলের আমির ডা. শফিকুর রহমান ওই বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার নেতাদের মুক্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারসহ ৯ নেতা ঢাকায় গ্রেফতার

আপডেট সময় : ০৪:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১