৬২ হাজার ফিলিস্তিনি নিহত, দুর্ভিক্ষ বাড়ছে
- আপডেট সময় : ০৩:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
অবরুদ্ধ ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭১ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছেন, এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে।
মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিতে দুটি নতুন মৃত্যুর খবরও দিয়েছে, যার মধ্যে একটি শিশুও রয়েছে, দুর্ভিক্ষজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে, তাদের মধ্যে ১১২ জন শিশু।
“অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন,” মন্ত্রণালয়টি বলেছে, চলমান ইসরায়েলি বোমাবর্ষণ এবং সরঞ্জামের অভাবে উদ্ধারকারী দলগুলি এখনও তাদের কাছে পৌঁছাতে পারছে না।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গের পর থেকে ইসরায়েল পুনরায় সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৭১৭ ফিলিস্তিনি নিহত ও ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা প্রত্যাশী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় এসব হামলায় ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত ও ১৫ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।
মার্চের শুরু থেকে গাজা স্ট্রিপে ইসরায়েলের পূর্ণ অবরোধ ছিটমহলের ২.৪ মিলিয়ন বাসিন্দার জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে দুর্ভিক্ষ, ব্যাপক রোগ এবং প্রয়োজনীয় পরিষেবাগুলি ভেঙে পড়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।























হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান