ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজ (শনিবার, ১ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘চট্টগ্রামে রাউজান উপজেলায় দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করেছে, তারা কেউ বিএনপি নয়। সবাই ফ্যাসিবাদের সঙ্গে জড়িত। ওই ঘটনায় কিছু সংবাদপত্র বিএনপি নেতা হিসেবে উপস্থাপন করেছেন। তারা কেউই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

এসময় গণমাধ্যমকে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টার মাঝেও সরকারের গাফিলতি ও আইনশৃঙ্খলায় ঢিলেঢালা ভাব স্পষ্ট। সরকার সামাজিক নিরাপত্তায় ব্যর্থ। তাই সমাজবিরোধীদের উত্থান হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের পর মানুষ স্বস্তির নিশ্বাস চেয়েছিল। কিন্তু সামাজিক উপদ্রব ও সমাজবিরোধী বাহিনী তৈরি হওয়ায় নিরপেক্ষ সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।’

যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না— হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘সমাজের সঙ্গে যারা আতঙ্ক তৈরি করে তাদের আইনের মাধ্যমে শাস্তি দিতে বিএনপির পক্ষ থেকে কোনো দ্বিধা নেই। দলের নাম ভাঙ্গিয়ে যারা দুর্বৃত্তপনা ও শৃঙ্খলাভঙ্গ করে তাদের জন্য দলের পক্ষ থেকেও আইনি বিচারের দাবি জানানো হয়েছে। দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন

সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: রিজভী

আপডেট সময় : ০৪:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫