বাইসাইকেল কিকে গোল ‘বুড়ো’ রোনালদোর
- আপডেট সময় : ০১:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
ম্যাচের ৯৬ মিনিট। সতীর্থ নাওয়াফ বুশালের উঁচু করে তোলা ক্রসে তিনি বাতাসে ভেসে আসছে। বক্সের ভেতর জাদুকরী মুহূর্তের জন্ম দেওয়ার জন্য তৈরি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। বল ভেসে আসল। খানিকটা এগিয়ে নিখুঁত এক বাই-সাইকেল কিকে প্রতিপক্ষের গোলকিপারকে কোনো সুযোগই দিলেন না। গোল! আর তাতেই ফুটবলপ্রেমীদের হয়তো ফিরে গেলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে সেই ম্যাচে। রিয়াল মাদ্রিদের হয়ে বিখ্যাত সেই বাইসাইকেল কিকের পুনরাবৃত্তিই যেন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বছর আটেক আগে ক্যারিয়ারে অন্যতম সেরা গোল করার সময় রোনালদো তখন টগবগে যুবক। আর গতকাল আল নাসরের হয়ে মাঠে নামার সময় পতুর্গিজ মহাতারকা ৪০ এর শেষভাগে আছেন।বুড়ো হাড়ের ভেলকে দেখানোয় তাঁর যে জুড়ি নেই সেটা তো সবারই জানা। তবে গতকাল ‘বুড়ো’ রোনালদোর চোখধঁধানো সেই বাইসাইকেল কিক দেখে যে কেউই অন্তত একবার চোখ কঁচলে দেখবেন।
গতকাল সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে ৪-১ গোলে জয় পায় আল নাসর। বিরতির ছয় মিনিট আগে জোয়াও ফেলিক্স প্রথম আল নাসরকে এগিয়ে দেন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েসলি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই মুরাদ আল-হাওসাওয়ি আল খালিজের হয়ে একটি গোল শোধ করেন। তবে ৭৭ মিনিটে সাদিও মানে আবারও দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনেন আল-নাসরের জন্য।
তবে ঘরের মাঠ আল আউয়াল পার্কে ম্যাচের দর্শকদের জন্য অপেক্ষা করছিল আইকনিক এক মুহূর্ত। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সেই দৃশ্য অনেকদিন মনে রাখবে গ্যালারি ভর্তি দর্শকরা। বাইসাইকেল কিক থেকে রোনালদোর করা ওই গোল অনেকের কাছে ২০২৬ পুসকাস অ্যাওয়ার্ডের (বর্ষসেরা গোল) জন্য যোগ্য দাবিদার। ২০০৯ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছিলেন রোনালদো।
সৌদি প্রো লিগে এই মৌসুমে দারুণ ছন্দেই আছেন রোনালদো। আল খালিজের বিপক্ষে দৃষ্টিনন্দন এই গোলের পর লিগে আট ম্যাচে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী গোল হলো ৯টি। আর ক্যারিয়ারে মোট ৯৫৪ গোল করে এক হাজার গোলের জাদুকরী সংখ্যা ছোঁয়ায় আরেক ধাপ এগোলেন ‘সিআর সেভেন’।
রোনালদোর দুর্দান্ত ছন্দের সঙ্গে জয়ের ধারা ধরে রেখেছে আল নাসরও। লিগে চলতি মৌসুমে নয় ম্যাচের সবক’টিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জর্জে জেসুসের ক্লাব।


























সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের