ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে গোল-রেকর্ড উপহার পেলেন এমবাপ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জন্মদিনে এরচেয়ে স্বস্তি এবং মোলায়েম উপহার আর কী হতে পারে! নিজের ২৭তম জন্মদিনে কিলিয়ান এমবাপেও পেলেন গোল-রেকর্ড উপহার। তেজি ঘোড়ার মতো দিগ্বিদিক ছোটা ফরাসি ফরোয়ার্ড শনিবার রাতে পেয়েছেন গোল। সেভিয়ার বিপক্ষে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে ভাগ বসান যুগের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে।

এক ফুটবলীয় ক্যালেন্ডারে রোনালদোর গোল সংখ্যা ৫৯। শনিবার লা লিগায় রিয়ালকে বার্সেলানার আরও কাছে নিয়ে যাওয়ার দিনে এমবাপে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০২৫-২৬ মৌসুমে কোপা দেল রেতে দুই গোলে করে ৫৮ গোল পূর্ণ করা নম্বর টেন এদিন ‘আইডল’ রোনালদোকে ছুঁয়ে ফেলেন।

লিগে ১৮ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন এমবাপে। তাঁর অ্যাসিস্টের সংখ্যা ৪টি। লিগে সর্বোচ্চ গোলদাতা এখন রিয়াল তারকা। দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তোরেসের থেকে ৭টি গোল বেশি তাঁর।

জন্মদিনে গোল ও রেকর্ড গড়ে এমবাপে বলেছেন, ‘এটি স্পেশাল দিন। কারণ আজ আমার জন্মদিন। আমি সবসময় বলেছি, জন্মদিনে রিয়ালের হয়ে খেলা ছিল স্বপ্ন। এই ক্লাবটিই আমার স্বপ্ন।’

রিয়াল মাদ্রিদ টিভিতে তিনি আরও বলেছেন, ‘এটাই মূল্য আলোচ্য—ভালো রেজাল্ট এবং অবিশ্বাস্য রেকর্ড দিয়ে বছর শেষ করা।’

লা লিগায় সর্বোচ্চ গোলস্কোরার এমবাপে। তাঁর গোল সংখ্যা—১৮

ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসানো নিয়ে তিনি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো যেটা করেছে, সে রকম কিছু করা সত্যিই আনন্দের। এটা গর্বেরও। সে আমার আইডল। সে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা ফুটবলার এবং বিশ্বসেরা।’

২৭ বছর বয়সকালীন ৫৩১ ম্যাচের ২৭২ গোল ও ১০৬টি অ্যাসিস্ট করেছিলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। একই বয়সে ফরাসি ফরোয়ার্ড ৫৪৪ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৪১০টি, অ্যাসিস্ট ১৭৬টি। যা রোনালদোর চেয়ে ১৩৮ গোল বেশি।

এমবাপের এর অবদানটা আল নাসর ফরোয়ার্ডকেই দিতে চান। তিনি বলেছেন, ‘আমি রোনালদোকে একটি ইশারা দিতে চেয়েছিলাম, কারণ তিনি সবসময় আমার প্রতি আন্তরিক। তিনি সবসময়ই ভালোভাবে মাদ্রিদে খাপ খাওয়ানোর বিষয়গুলো নিয়ে কথা বলতেন।’

সবচেয়ে বড় কথা, এমবাপের জানিয়েছেন, তার ছোটবেলার আইডল রোনালদো। আইডলকে স্মরণ করে নিজের জন্মদিনে বিশেষ গোলের পর তাঁর মতোই উদযাপন করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

জন্মদিনে গোল-রেকর্ড উপহার পেলেন এমবাপ

আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫