ত্রয়োদশ সংসদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। বৃহস্পতিবারি (২৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় করলেও আজই প্রথমবারের মতো মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক হলো।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আজকের বৈঠকে কৃষি ঋণ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন।






















