মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ‘সবচেয়ে তীব্র হামলা’
- আপডেট সময় : ১২:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সংঘাত শুরুর পর এবার মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোকে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ওই লক্ষ্যবস্তুগুলোতে এ হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি বুধবার জানিয়েছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে তীব্র হামলা।
ইসরায়েল বলেছে, তারা ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে পরে তারা পরিস্থিতি নিরাপদ জানিয়ে নাগরিকদের জানায়, তারা চাইলে আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারেন।
সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।
এছাড়া বাহরাইনেও সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। দেশটিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি রয়েছে।
তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে বা কার পক্ষ থেকে ছোঁড়া হয়েছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পরপরই বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকাগুলো বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে। সূত্র : বিবিসি।

























সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের