তেহরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান
- আপডেট সময় : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক হামলার দায় তেহরানের ওপর চাপাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নকল ইরানি ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর’ দাবি করেছে, দেশ দুটি ইরানি ‘শাহেদ’ এবং ‘লুকাস’ ড্রোনের হুবহু প্রতিরূপ (রেপ্লিকা) ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এর দায়ভার ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে কমান্ডটি জানায়, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে নৃশংস হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই চক্রান্তমূলক কৌশলের মূল লক্ষ্য হলো ইরানি সামরিক বাহিনীর ‘প্রতিরক্ষামূলক, আইনি ও বৈধ পদক্ষেপ’-কে দুর্বল ও প্রশ্নবিদ্ধ করা। পাশাপাশি তেহরান এবং এর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিভেদ ও দূরত্ব তৈরি করাও এই অপতৎপরতার অন্যতম উদ্দেশ্য।
নিজেদের অবস্থান স্পষ্ট করে খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর পুনর্ব্যক্ত করেছে যে, ইরান কেবল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু, কেন্দ্র ও স্বার্থসংশ্লিষ্ট স্থানেই হামলা চালায়। একইসঙ্গে তারা দৃঢ়তার সঙ্গে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো স্থানে হামলা চালালে তারা সরকারিভাবে বিবৃতি দিয়ে সেই হামলার দায়ভার নিজেরাই স্বীকার করে নেয়। সূত্র: আল জাজিরা


























সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের