ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসছে ইসরায়েল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য হলো ‘যুদ্ধবিরতির ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ নির্ধারণ করা’।

কর্মকর্তাদের মতে, গত মাসে ইসরায়েল লেবাননে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত দেশটিতে ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

মূলত গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হয় এবং তেহরানে হামলা চালানো হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং এর ফলে আঞ্চলিক অস্থিরতা চরম আকার ধারণ করে। গত ২ মার্চ হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট নিক্ষেপ করার পর ইসরায়েল লেবাননে হামলা চালায়। ইসরায়েল পুরো দেশজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় এবং পরবর্তীতে দেশটিতে স্থলবাহিনী পাঠানোর ঘোষণা দেয়।

যুদ্ধের প্রথম সপ্তাহে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানাতে শুরু করেন। তবে ইসরায়েল প্রাথমিকভাবে এতে কোনো সাড়া দেয়নি।

নিউজটি শেয়ার করুন

মঙ্গলবার লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা

আপডেট সময় : ১২:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬