ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলবন্যায় রেকর্ড গড়ে শিরোপার আরও কাছে বায়ার্ন

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মান বুন্দেসলিগায় সবসময়ই থাকে বায়ার্ন মিউনিখের বাড়তি দাপট। চলতি মৌসুমও এর ব্যতিক্রম নয়। এবার যুক্ত হয়েছে গোলের রেকর্ড। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বায়ার্ন।

শনিবার রাতের ম্যাচে সেইন্ট পাউলিকে ৫-০ গোলে হারিয়ে বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে বায়ার্ন। চলতি লিগে এ নিয়ে ১০৫টি গোল করল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

বুন্দেসলিগার এক মৌসুমে এটিই সর্বোচ্চ গোলের দলীয় রেকর্ড। ১৯৭১-৭২ মৌসুমে ১০১টি গোল করে এত দিন রেকর্ডটি নিজেদের কাছেই রেখেছিল বায়ার্ন।

প্রায় ৫৪ বছর পর মাত্র ২৯ ম্যাচেই নিজেদের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছে জার্মানির সফল ক্লাবটি৷ বাকি পাঁচ ম্যাচে রেকর্ডটি আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ তাদের সামনে।

রেকর্ড গড়ার ম্যাচে নবম মিনিটে জামাল মুসিয়ালার গোলে লিড নেয়৷ বায়ার্ন। প্রথমার্ধে আর গোল করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে ফিরে একের পর এক স্কোরশিটে নাম তোলেন লিওন গোরেৎসকা, মাইকেল ওলিসে, নিকোলাস জ্যাকসন ও রাফায়েল গেররেইরো।

এই জয়ে ২৯ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে বায়ার্ন। দুই নম্বরে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের ঝুলিতে সমান ম্যাচে ৬৪ পয়েন্ট। বাকি পাঁচ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বায়ার্ন।

নিউজটি শেয়ার করুন

গোলবন্যায় রেকর্ড গড়ে শিরোপার আরও কাছে বায়ার্ন

আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬