হাম উপসর্গে একদিনে ১১ মৃত্যু, হাসপাতালে ১০৫৮
- আপডেট সময় : ০৩:২১:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২২৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৫৮ শিশুর মধ্যে।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ৪৭৫ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা চার হাজার ৪৬০ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৫ হাজার ৮১টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৪২ ও এর উপসর্গ নিয়ে ২০৯টি শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫৬২ জন)। এরপরই রয়েছে রাজশাহী (১৯৫ জন) ও চট্টগ্রাম (১৩৩ জন) ।
গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- বরিশালে ৬৭, চট্টগ্রামে ১৩৩, ঢাকা ৫৬২, খুলনা ৫৯, ময়মনসিংহ ১০, রাজশাহী ১৯৫, রংপুর ৪ এবং সিলেটে ২৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

























হাম উপসর্গে একদিনে ১১ মৃত্যু, হাসপাতালে ১০৫৮