অনুশীলনে নেই নেইমার, সান্তোসে চাপা আতঙ্ক
- আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের ড্র হওয়ার পর থেকেই সান লরেঞ্জোর সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নেইমারের সান্তোসের বিপক্ষে নিজেদের মাঠে খেলার জন্য। আগামী পরশু গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ব্রাজিলের ক্লাবটির মুখোমুখি হবে লরেঞ্জো। তবে ২০১১ সালের লিবার্তোদোরেস জয়ী তারকা নেইমার ভাইরাসে আক্রান্ত হয়ে দলের শেষ অনুশীলন সেশনে উপস্থিত না থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের।
এর আগে রিকোলার বিপক্ষে ড্র, দেপোর্তিভো কুয়েনকাকে ২-০ গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী সান লরেঞ্জো। গ্রুপ পর্বে মাত্র ১ পয়েন্ট নিয়ে বেশ চাপে আছে সান্তোস। ব্রাজিলের লিগে ১৭ নম্বরে থাকা দলটির জন্য এই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।
দলের অনুশীলনে অংশ নিতে পারেননি নেইমার। শুরুতে তাঁর অনুপস্থিতির কারণ গোপন রাখা হলেও ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি ভাইরাল ইনফেকশনে ভুগছেন। তবে স্বস্তির খবর হলো, সান্তোস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দলের এই প্রাণভোমরা বাকি খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টিনা সফরে যাচ্ছেন।
৩৪ বছর বয়সী নেইমার ক্যারিয়ারের এক কঠিন সময় পার করছেন। শৈশবের ক্লাবে ফিরলেও মাঠের লড়াইয়ে সান্তোসের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। ২০২৫ সালে কোনোমতে অবনমন এড়িয়ে ফেরা দলটি এবারও অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।
শারীরিক অসুস্থতা নেইমারের জন্য পুরনো সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি খুব কাছে। ব্রাজিল দলের দায়িত্বে থাকা আনচেলত্তি বিভিন্ন সময়ে নেইমারের দলে ফেরা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, নেইমার যদি শারীরিক ও মানসিকভাবে ফিট থাকেন, তবে তাঁকে অবশ্যই দলে বিবেচনা করা হবে।



























সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ