ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লিগামেন্ট ছিঁড়ে বিশ্বকাপ শেষ ডাচ মিডফিল্ডারের

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাভি সিমন্সের মৌসুমটা যেন এক মুহূর্তেই থমকে গেল। হাঁটুর গুরুতর চোটে শুধু ক্লাব ফুটবলই নয়, সামনের বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন নেদারল্যান্ডসের এই তরুণ মিডফিল্ডার।

শনিবার টটেনহ্যাম হটস্পারের হয়ে ওলভসের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে ৬৩ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সিমন্সকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। যা দীর্ঘ সময়ের জন্য তাকে মাঠের বাইরে রাখবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোববার আবেগঘন বার্তায় ২৩ বছর বয়সী এই ডাচ তারকা নিজের হতাশা প্রকাশ করেছেন।

“জীবন কখনও কখনও নিষ্ঠুর হয়। আজ সেটাই অনুভব করছি। আমার মৌসুম হঠাৎ করেই শেষ হয়ে গেছে… এখনও বিষয়টা মেনে নেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে, আমি ভেঙে পড়েছি।”

বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশাও লুকাননি সিমন্স।

“দলের জন্য লড়াই করতে চেয়েছিলাম সবসময়। কিন্তু সেই সুযোগটাই এখন কেড়ে নেওয়া হয়েছে… সঙ্গে বিশ্বকাপও। দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন, এই গ্রীষ্মে… শেষ হয়ে গেল।”

রোনাল্ড কোম্যানের দলে সিমন্স ছিলেন গুরুত্বপূর্ণ এক সদস্য। ২০২২ বিশ্বকাপে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। মার্চে প্রীতি ম্যাচেও ছিলেন একাদশে।

এই চোট টটেনহ্যামের জন্যও বড় ধাক্কা। এমনিতেই কঠিন মৌসুম কাটাচ্ছে উত্তর লন্ডনের ক্লাবটি। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় বর্তমানে ১৮তম স্থানে আছে তারা, অবনমন অঞ্চল থেকে মাত্র দুই পয়েন্ট দূরে।

মৌসুমের এমন গুরুত্বপূর্ণ সময়ে সিমন্সের অনুপস্থিতি টটেনহামের টিকে থাকার লড়াইকে আরও কঠিন করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

লিগামেন্ট ছিঁড়ে বিশ্বকাপ শেষ ডাচ মিডফিল্ডারের

আপডেট সময় : ০১:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬