ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগে হস্তক্ষেপের সুযোগ নেই: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচারকদের আইন প্রণয়ন, বদলি কিংবা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, সরকার একটি স্বাধীন বিচার বিভাগ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ- এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি আয়োজিত আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী সরকার দেশকে যে অবস্থায় রেখে গেছে, সেখান থেকে উত্তরণে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে, আহত হয়েছেন অনেকেই। এ ছাড়াও কারাবরণ করেছেন বহু মানুষ। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে ফিরিয়ে আনতে কাজ করছে। বিচার ব্যবস্থা স্বাধীন ও কার্যকর করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, বর্তমান সময়ে অন্যতম আলোচিত বিষয় হলো জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। সরকার জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তবে দেশের স্বার্থে বিএনপি কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

অনুষ্ঠানে খুলনা বারে নতুন করে যোগ দেয়া ১৭৪ জন নবীন আইনজীবীকে বরণ করে নেয়া হয়। পাশাপাশি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকেও সংবর্ধনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

বিচার বিভাগে হস্তক্ষেপের সুযোগ নেই: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬