ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রয়োজনে মাঠে ছিল সেনাসদস্যরা, এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় তারা এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর এমন বীরত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা জাতি সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, বিগত ১৮ মাস মাঠে অত্যন্ত কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করার পরও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে অনন্য পেশাদারিত্ব ও দক্ষতা দেখিয়েছে, তা সত্যিই অভূতপূর্ব। বক্তব্য শেষে সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই ঐতিহ্যবাহী ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এবারের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পদবির সেনাসদস্য এবং আমন্ত্রিত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দেশের প্রয়োজনে মাঠে ছিল সেনাসদস্যরা, এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরছে

আপডেট সময় : ০৫:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬