গোলাগুলির ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে গোলাগুলির ঘটনার সত্যতা উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার(১৫ই নভেম¦র) দুপুরে, রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্স প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এসময় মন্ত্রী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পরিকল্পনামাফিক মাদকবিরোধী অভিযানে গিয়েছিলো। সেসময় দূর্ঘটনাবশত একজন কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারি তাকে গুলি ছুড়েছে এসব বিষয়ে জানার চেষ্টা চলছে।
জায়গাটি নোম্যান্সল্যান্ড এবং সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী অবস্থান করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।























২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু