ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফারদিন হত্যা পরিকল্পিত: দাবি বাবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুয়েট ছাত্র ফারদিন হত্যাকাণ্ড পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বাবা কাজী নূর উদ্দীন। সোমবার (১৪ নভেম্বর) সকালে বুয়েটের শহীদ মিনারে মানববন্ধনে এমন অভিযোগ করেন তিনি।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে নিহত ফারদিনের বাবা কাজী নুরুদ্দীন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখছি। তারা দায়িত্বশীল তদন্ত করবেন। কারণ আমার সন্তান কারও শত্রু নয়। এমন কি আমার পেশাগত জীবনেও কোনো শত্রু তৈরি করিনি। র‍্যাব, ডিবি, পিবিআইয়ের ওপর আস্থা রাখতে চাই। আমি কখনো চাই না আমার আস্থা ভেঙ্গে যাক। তারা তদন্ত করে প্রকৃত খুনিদের চিহ্নিত করবেন। এজন্য হয় তো সময় লাগছে। তারা আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছেন তবে তারা আমাদের এখন পর্যন্ত কোনো আপডেট জানাননি।

সন্তান নিখোঁজের ঘটনা রামপুরা থানায় সাধারণ ডায়েরি করে ফারদিনের পরিবার। কিন্তু জিডির ৪৮ ঘণ্টা পরেও পুলিশ জিডির তদন্ত বা কোনো গুরুত্ব দেয়নি। এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। লাশ পাওয়ার আগ পর্যন্ত থানার কার্যক্রমে আমরা খুনি না।

বুশরাকে আসামি করার বিষয়ে তিনি বলেন, আমার ছেলে নিখোঁজ হওয়ার পর সর্বশেষ বুশরার সঙ্গে দেখা যায় তাই তাকে আসামি করা। তার বুয়েটে আসার কথা ছিলো। গ্রুপ স্ট্যাডি করবে, পরীক্ষা দিবে আবার বাসায় ফিরবে। কিন্তু আমার প্রশ্ন হলো বুশরা এতো গুরুত্বপূর্ণ হলো কিভাবে, কেনো তাকে এতো সময় কাটাতে হলো। তার আগামীকাল পরীক্ষা কিন্তু সে রাত ১০ টা পর্যন্ত বাইরে থাকার কথা নয়।

কয়েকটি গণমাধ্যমে ফারদিনের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার তিন সন্তানের কেউ ধুমপান পর্যন্ত করে না। আমার সন্তান বুয়েটের ক্যাম্পাসে ছিলো, উদ্ভাসের শিক্ষক ছিলো, বিশ্বসাহিত্য কেন্দ্রে যেতো কেউ বলতে পারেনি সে ধুমপান করত। যে ব্যক্তি ধুমপান করে না। সে কখনো ফেনসিডিল আসক্ত হতে পারে না। আর এই মাদকের বিষয়টাকে সামনে এনে তদন্ত বাধাগ্রস্ত করা হয়েছে।

বুশরা ও আরিশাকে পরিবারের কেউ চিনতো না দাবি করে তিনি বলেন, আমরা বুশরা কিংবা আরিশাকে চিনতাম না। আমার অন্য সন্তানরাও চিনতো না।

নিউজটি শেয়ার করুন

ফারদিন হত্যা পরিকল্পিত: দাবি বাবার

আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২