বিএনপির দ্বিতীয় দফা সংলাপ শুরু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপের দ্বিতীয় দফা শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করতে ইচ্ছুক সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির এই সংলাপ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১২টায় গুলশান চেয়ারপার্সন-এর অফিসে এই সংলাপ শুরু হয়।
সংলাপে গণতন্ত্র মঞ্চ নেতারা, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদ আহবায়ক ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ প্রতিনিধি দল উপস্থিত হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে সংলাপ চলছে।























দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭