ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে থাকা ‘অশিক্ষিতদের’ প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপিতে কিছু অশিক্ষিত লোকজন আছে, তারা জানে না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে যাওয়া নয়। বিএনপির উচিত তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার (৩১ মে) দুপুরে কালশীর বাউনিয়া বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পেলে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন, বস্তি উচ্ছেদের পূর্ব নোটিশ দেওয়া হয়নি। সরকারি জমি সরকার বুঝে নেবে, কিন্তু পুনর্বাসনের সুযোগ থাকতে হবে। এখানে আবাসন প্রকল্প করা হলে তালিকা ধরে তাদের সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমল থেকেই উচ্ছেদের আগে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ করতে আসার পর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর ৫ দিন পর আগুন লাগলো। এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা মনে করি না।

সম্প্রতি কালশী বস্তিতে লাগা অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিও জানান আসিফ মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

বিএনপিতে থাকা ‘অশিক্ষিতদের’ প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের

আপডেট সময় : ০৭:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬