ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে আসবে, ইসি’র আশাবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৪৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে জানিয়ে তিনি সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। আজ রোববার (১৩ই নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

এসময় তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বন্ধ হওয়া ৫১ কেন্দ্রের বাইরেও অনিয়ম হয়েছে বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদন কমিশনে উপস্থাপন হলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

নির্বাচন কমিশন এক দলের রেফারি হবে না, সব দলের রেফারি হবে জানিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, এটাই হলো সবচেয়ে চ্যালেঞ্জ। আমরা ওইদিকেই নজর দেবো। কীভাবে ওটা করা যায় সে বিষয়ে গুরুত্ব দেবো বেশি। এটা যদি সবাই না পায় তাহলে তো ভোটের পরিবেশ থাকবে না। শেষ দিন পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা থাকবে। সব দলকে ভোটে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হবো কিনা জানি না, শেষ দিন পর্যন্ত আমাদের এই চেষ্টা থাকবে’।

‘আরপিও’র সংশোধনে দীর্ঘ সময় লাগলেও ইসি আশাবাদী রোডম্যাপে দেয়া সময়ের মধ্যেই সংশোধন হবে। প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাবার সুযোগ আছেও বলে জানান আনিছুর রহমান।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম প্রকল্প থমকে যায়নি। বাজেট কাটছাট সরকারের সিদ্ধান্তের বিষয় জানিয়ে তিনি বলেন প্রকল্প অনুমোদনের দিকেই যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নির্বাচনে আসবে, ইসি’র আশাবাদ

আপডেট সময় : ১০:৩৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২