ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
বুধবার (৪ মে) দুপুরে মা‌নিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসির সঙ্গে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যকালে মন্ত্রী একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম। যার বাজার মূল্য প্রায় বিশ হাজার কোটি টাকারও বেশি। সেই সাথে দেশে মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি; যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। করোনা সংক্রমণরোধ কোনো জাদুমন্ত্রের মাধ্যমে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিকনির্দেশনায় আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। টিকা গ্রহণ করেছি বিধায় আজ দেশে স্বাচ্ছন্দ্যের সাথে ঈদ উৎযাপন করতে পেরেছি। দেশের অর্থনীতি চালু আছে। ৬ শতাংশ জিডিপি আছে। যে সমস্ত দেশে করোনা নিয়ন্ত্রণে নেই, সেদেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যে সমস্ত দেশের অর্থনীতি চাঙা আছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।

এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী ও আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার।

নিউজটি শেয়ার করুন

বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২