ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ: আপিল বিভাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) সকালে এ আদেশ দেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সকালেই এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। ফলে হাইকোর্টের রায়ের প্রতি সমর্থন জানিয়ে আপিল বিভাগ স্পষ্ট করেছে, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন আইনসঙ্গত ও বৈধ।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের আজকের আদেশের ফলে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও কাজ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকলো না।

এর আগে, গতকাল (বুধবার, ৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি শেষে আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের বিচারপতিরা। বৃহস্পতিবার সেই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করা হয়।

আইনি লড়াইয়ের এই ধাপ শেষ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা প্রশ্নে আর কোনো অনিশ্চয়তা রইলো না বলে মনে করছেন আইনজীবীরা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসীন রশিদ। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ: আপিল বিভাগ

আপডেট সময় : ১১:২১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫