ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে ভুট্টার চাষ

কক্সবাজার সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনুকূল আবহাওয়া এবং উর্বর মাটির জন্য কক্সবাজারে ভুট্টার চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ভুট্টা চাষ করছেন জেলার উখিয়া উপজেলার অনেক কৃষক। এতে বেশ সফলতা পেয়েছেন তারা। আর কৃষির যান্ত্রিকরণে চাষীদের সব ধরণের সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে জেলা কৃষি অধিদপ্তর।

স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে এভাবেই জমিতে ভুট্টার বীজ বপন করছেন কৃষকরা। মেশিনেই ছিটানো হচ্ছে কীটনাশক। এই পদ্ধতিতে ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ফলন হচ্ছে ভুট্টার। আবার সাইলেজ মেশিনে ভুট্টা ও ভুট্টার গাছ সংগ্রহের পাশাপাশি গবাদি পশুর সুষম খাবার স্বয়ংক্রিয়ভাবে প্যাকেজিং করা হয়।

এবার আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করে কক্সবাজারে ভুট্টা চাষে আশাতীত সফলতা পেয়েছে উখিয়ার রাজা পালংয়ের প্যানোয়া এগ্রো ফার্ম। তুরস্কের তৈরি কৃষি যন্ত্রপাতি আর কারিগরি সহযোগিতায় রাজাপালংয়ের দোছড়ি এলাকায় ৫০ বিঘা জমিতে ভুট্টা ও গো খাদ্য উৎপাদিত হচ্ছে। ভালো লাভের আশা দেখছেন এই চাষী।

ভুট্টা চাষ বাড়ায় কক্সবাজারে গবাদি পশুর খাদ্য সংকট ঘুচবে বলে আশা স্থানীয় খামারীদের।

তুরস্কের প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সহযোগিতায় এই ভুট্টা চাষ প্রকল্প দেশের কৃষিখাত সমৃদ্ধ করবে বলে আশা জেলা কৃষি কর্মকর্তার। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে সব ধরণের চাষাবাদে অধিক লাভ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে ভুট্টার চাষ

আপডেট সময় : ১১:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩