ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। তবে, এখনও কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

মাজার-ই-শরিফ প্রদেশের কেন্দ্রীয় হাসপাতালের প্রধান ডা. গাউসুদ্দীন আনওয়ারির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, মসজিদে নামাজ আদায়ের সময় বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

এদিকে, মাজার-ই-শরিফের তালেবান কমান্ডার আসিফ ওয়াজেরি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ২০ ছাড়িয়ে যেতে পারে বলে তারা অনুমান করছেন।

প্রসঙ্গত, গত বছর তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে আক্রমণের শিকার হচ্ছে শিয়া জনগোষ্ঠীর মানুষ। পাশাপাশি হাজারা, তাজিক, উজবেকসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরেও ক্রমাগত হামলার ঘটনা ঘটছে।

জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) ইতিমধ্যেই তালেবান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হামলার হুঁশিয়ারি দিয়েছে। শিয়াদের লক্ষ্য করে হামলার নেপথ্যেও আইএসকে জঙ্গিগোষ্ঠী রয়েছে বলে অভিযোগ তালেবান শাসকদের।

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

আপডেট সময় : ০৯:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২