ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বেসামরিক স্থাপনায় ট্রাম্পের হামলার হুমকি অগ্রহণযোগ্য: নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকিকে “অনাকাঙ্ক্ষিত” বা সহায়ক নয় বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।
জাতীয় সম্প্রচার মাধ্যম ‘রেডিও নিউজিল্যান্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাক্সন বলেন, “এটি কোনোভাবেই সহায়ক নয়, কারণ নতুন করে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই।” তিনি আরও বলেন, “আমি মনে করি মূল কথা হলো—এই সংঘাত যাতে আর না বাড়ে, সেদিকেই সবার মনোযোগ দেওয়া উচিত।”

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, “সাপ্তাহিক ছুটির দিনে আমরা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এই ধরনের হুমকির কথা শুনেছি। সেতু, জলাধার এবং অন্যান্য বেসামরিক স্থাপনায় বোমা হামলাসহ এ ধরণের যেকোনো পদক্ষেপ হবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

নিউজটি শেয়ার করুন

ইরানের বেসামরিক স্থাপনায় ট্রাম্পের হামলার হুমকি অগ্রহণযোগ্য: নিউজিল্যান্ড

আপডেট সময় : ০১:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬