ইরান থেকে উদ্ধার মার্কিন ক্রু সদস্য কেমন আছেন? যা জানালেন ট্রাম্প
- আপডেট সময় : ০১:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে নাটকীয়তার অবসান ঘটিয়ে সফল উদ্ধার অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্র ঝুঁকির মধ্যেও পরিচালিত এই অভিযানে নিখোঁজ কর্মকর্তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর এটি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের আকাশে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ অস্ত্র কর্মকর্তাকে (ওয়েপনস অফিসার) উদ্ধার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা তাকে পেয়েছি! গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আমাদের এক অসাধারণ ক্রু সদস্য— একজন সম্মানিত কর্নেলকে উদ্ধারে ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ আছেন।’
উদ্ধার অভিযানের বিষয়ে ট্রাম্প আরও বলেন, কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তার অবস্থান ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছিল এবং তার উদ্ধারের পরিকল্পনা সতর্কতার সঙ্গে করা হয়। তিনি জানান, উদ্ধার অভিযানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান পাঠানো হয়েছিল।
ট্রাম্প বলেন, ‘তিনি আহত হয়েছেন, তবে তিনি ভালো হয়ে যাবেন।’
মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও দাবি করেন, ‘এই দুইটি অভিযান আমরা এমনভাবে সফলভাবে সম্পন্ন করেছি যে কোনও মার্কিন সেনা নিহত বা আহত হয়নি। এটি প্রমাণ করে, ইরানের আকাশে আমরা পূর্ণ নিয়ন্ত্রণ ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।’





















দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১