ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে আজ
- আপডেট সময় : ১২:১৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান। সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
গতকাল সোমবার ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই ঢাকায় ফিরেছেন। এ জন্য গতকাল ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হয়েছে।






















জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, রোববার থেকেই কার্যকর