ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ও গাজীপুরে ভোররাতে আগুনে পুড়লো বাস, মাইক্রোবাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও জেলার শ্রীপুর উপজেলায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুরে মঙ্গলবার দিবাগত রাতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনার পর আজ বুধবার (১২ নভেম্বর) ভোরে আরও দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এদিন ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসটি জয়দেবপুর মাঝির খোলা থেকে ঢাকা নিউমার্কেট রুটে চলাচল করতো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন বলেন, ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল ফায়ার স্টেশনের একেবারে পাশে ছিল, তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কারণ বাসে তখন কেউ ছিল না।

অন্য দিকে শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এদিন বুধবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিন ও আসনগুলো পুড়ে গেছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুই যুবক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসটির পাশে মোটরসাইকেলে আসা দুই যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আসন ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনায় বাসের ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে। তার আগের দিন সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি ও উত্তরায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এছাড়া একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত প্রাইভেটকারেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত মোট তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উত্তরায় মাইক্রোবাসে আগুন
রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এই আগুনের সূতপাত হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

উত্তরা ও গাজীপুরে ভোররাতে আগুনে পুড়লো বাস, মাইক্রোবাস

আপডেট সময় : ১১:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫