এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৬ জুন
- আপডেট সময় : ০৪:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
২০২৭ সালের এসএসসি সমমান পরীক্ষা ৭ জানুয়ারি ও এইচএসসি সমমান পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে পরীক্ষা পিছিয়ে এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। ইতোমধ্যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতির সুবিধার্থে সেটি শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে এবং শেষ হবে ১৩ জুলাই। এসএসসির মতো এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে।
পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২ মাসের মধ্যে ফল দেয়ার প্র্যাকটিস আছে। তবে ফল প্রকাশের এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
এসএসসি পরীক্ষার কারণে বই উৎসবে কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার কারণে জানুয়ারির বই দিতে বিঘ্ন হবে না। এছাড়া পরীক্ষার মূল্যায়নের সুযোগ রেখে আইন সংশোধন হচ্ছে, পরবর্তী সংসদে এটি পাস হবে।
























২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু