ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় এই আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে থেকেই একটি দল গণতন্ত্র নিধনে লিপ্ত রয়েছে। এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের প্রতিহত করতে হবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে জনরায় নিয়ে ক্ষমতায় আসায় বিশ্বাসী।

মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, শিক্ষাবিদ প্রফেসর মাহবুব উল্লাহসহ গুণীজনেরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় নিজে ব্যবহার করেন না এবং কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং পরিকল্পিত কুরুচিপূর্ণ ভাষার কারণে আজ সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

বিএনপিকে উদারপন্থি রাজনৈতিক দল দাবি করে মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে সরব হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, চারিদিকে এখন শত্রু আর নানামুখী ষড়যন্ত্র। এই চক্রান্তের সঙ্গে নতুন যোগ হয়েছে বটবাহিনী। কিন্তু এতে কোনো লাভ হবে না, জনগণ সবসময় তারেক রহমানের সঙ্গে আছে। এই সরকারকে যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। দেশবাসীকে গভীর ষড়যন্ত্র সম্পর্কে এখনই সচেতন করতে না পারলে সামনে বড় বিপদ আসন্ন।

নিউজটি শেয়ার করুন

এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬