ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে ভারতের পক্ষ থেকে যা জানানো হলো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষকে ঠেলে পাঠানো বা পুশ-ইন করার চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের বিজিবি এসব পুশ-ইন ঠেকিয়ে দিচ্ছে।

সীমান্তে অনেককে পুশ-ইন করার অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও বিষয়টি অস্বীকার করেছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, তারা দ্বিপক্ষীয় চুক্তি এবং আইন মেনে অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন।

এছাড়া বাংলাদেশের কাছে অবৈধ বাংলাদেশিদের তালিকা দেওয়ার কথাও জানিয়েছেন জয়সওয়াল। আর তালকায় থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্তের বিষয়টি ত্বরান্বিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জুন) সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেছেন, “বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিক, যদি তারা অবৈভাবে ভারতে থেকে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের আইন আছে। আর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।”

“যেসব মানুষকে ফেরত পাঠানোর বিষয়ে বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। যখন আমরা অবৈধ অভিবাসীদের পরিচয় শনাক্তে বাংলাদেশের কাছে তথ্য পাঠাই, যখন পরিচয় শনাক্ত হয়। তখন আমরা ফেরত পাঠানোর পক্রিয়া এগিয়ে নেই।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, “বাংলাদেশের কাছে পাঠানো অনেকের পরিচয় শনাক্তের বিষয়টি এখনো ঝুলে আছে। আমরা আশা করি বাংলাদেশ এই প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করবে। যেন যারা ভারতে অবৈধভাবে বসবাস করছেন তাদের ফেরত পাঠানোর বিষয়টি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়।” সূত্র: দ্য স্টেটসম্যান

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে ভারতের পক্ষ থেকে যা জানানো হলো

আপডেট সময় : ০৯:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬