ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল অফিস শুরু, ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের তৃতীয় দিন থেকেই লঞ্চ, ট্রেন, বাসে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষেরা। মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত ও ব্যাংক-বিমা। টানা সাত দিন ছুটির পর আবারও কর্মচঞ্চল হবে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর।

সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশনসহ বিভিন্ন বাস টার্মিনালে এসব কর্মজীবী মানুষদের আসতে দেখা যায়।

ছুটি দীর্ঘ হওয়ায় এই সময়ে ফেরা অনেকটা স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন যাত্রীরা। পাশাপাশি লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই। তারা বলছেন, জীবিকার তাগিদে আবারও নগরীতে ফেরা।

ঈদ শুরুর আগে ঘরমুখো যাত্রীদের নিয়ে প্রায় সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছিলো। তবে ঈদের ছুটি শেষে প্রায় প্রতিটি ট্রেনই দেরি করে ফিরছে। দেরি করে ফেরার কারণ জানতে চাইলে যাত্রীরা বলছেন, ট্রেনগুলো শেষ স্টেশন থেকে ছেড়ে আসতেই এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত দেরি করছে।

এদিকে স্টেশনের প্রায় প্রতিটি ট্রেনই দেরি করে আসায় ওই ট্রেনে করে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদেরও এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ভোর ৪টা ৪০ মিনিট থেকে সকাল আটটা পর্যন্ত কিছুটা বিলম্বে ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায়। দুপুরের দিকে যা স্বাভাবিক হয়। ঈদে ঢাকা ছাড়ার মতো ফেরাটাও নিরাপদ করা হচ্ছে। দু’একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কোনও ভোগান্তি নেই।

শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি। টানা সাত দিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

তবে ঈদের পর অফিস খোলার একদিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে। তাই সরকারি-বেসরকারি অনেকে কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৯ মার্চ ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন।

ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে এ সপ্তাহ কেটে যাবে। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে রাজধানী।

এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়ও দেখা গেছে। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও ঈদের পর কিছু সময় কাটাতে কিংবা ছুটি পেয়ে নির্বিঘ্নে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সড়কপথের ভোগান্তি এড়িয়ে রেলপথ বেছে নিয়েছেন অনেকেই।

ঈদের তৃতীয় দিনে ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত সিগন্যাল জটিলতায় পড়েছে কমলাপুর রেলস্টেশন। এতে সকালে প্ল্যাটফর্মে ঢোকেনি কোনো ট্রেন। সব ট্রেনের সময়সূচি পরিবর্তন করে শিডিউল বিপর্যয় কাটানোর চেষ্টা করছে স্টেশন কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ভোর ৪টায় স্টেশন সিগন্যালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সকাল ৬টা পর্যন্ত কমলাপুরে প্রবেশ করনি কোনো ট্রেন। এতে এক ঘণ্টা দেরিতে নীলসাগর এক্সপ্রেস, প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে পর্যটক এক্সপ্রেসসহ প্রতিটি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের চেয়ে দেড়িতে। এতে ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা।

কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, সকাল ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ‘তূর্ণা এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৯টা পর্যন্ত সেটি ছেড়ে যায়নি। ‘পর্যটক এক্সপ্রেস’ দেরিতে ফেরায় এই ট্রেনে করে কক্সবাজারে উদ্দেশে যাওয়ার জন্যও যাত্রীদের ২ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের উদ্দেশে ‘এগারোসিন্ধু’ এবং দেওয়ানাগঞ্জের উদ্দেশে ‘তিস্তা এক্সপ্রেস’ নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টারও বেশি সময় পরে স্টেশন ছেড়েছে।

এদিকে কমলাপুর স্টেশন মাস্টার বলছেন, তাৎক্ষণিকভাবে দূর করা হয়েছে সিগন্যাল জটিলতা, শিডিউল বিপর্যয় ঠিক হতে সময় লাগতে পারে আরও সময়।

রাজবাড়ী থেকে গাবতলী দিয়ে ঢাকায় এসেছেন সোহাগ রানা। তিনি বলেন, কাল থেকে অফিস আদালত খুলবে। হাইকোর্টে খুব ছোট পদে চাকুরি করি। চাকুরির বয়স ২ বছরের মত। আগামীকাল এসে অফিস করা সম্ভব হয় এজন্য আজই চলে আসলাম।

সদরঘাট লঞ্চ টার্মিনালে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আসিক হোসেন। তিনি বলেন, কয়েকদিন পর আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা এজন্য তাড়াহুড়ো করে চলে এলাম।

পদ্ম সেতু দিয়ে ঢাকায় এসেছেন মনিরুল ইসলাম। মনিরুল বলেন, বাংকে চাকুরি করে কি বেশি দিন ছুটি কাটানো যায়? এমনিতেই একদিন আগেই পরিবার নিয়ে চলে গিয়েছি একদিন আগে না আসলে তো চাকরি থাকবে না।

নিউজটি শেয়ার করুন

কাল অফিস শুরু, ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

আপডেট সময় : ১২:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬