গাজায় প্রতিদিন ২৮ শিশু নিহত হচ্ছে: ইউনিসেফ
- আপডেট সময় : ১২:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
নিত্যপ্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহে ইসরায়েলের বিধিনিষেধ এবং গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হয়ে যাওয়ার মধ্যে গাজায় প্রতিদিন গড়ে ২৮ শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।
“বোমাবর্ষণে মৃত্যু। অপুষ্টি ও অনাহারে মৃত্যু। ইউনিসেফের এক পোস্টে বলা হয়েছে, ‘গাজায় প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হয়েছে, যা একটি শ্রেণিকক্ষের সমান।
সংস্থাটি জোর দিয়ে বলেছে যে গাজার শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, পরিষ্কার পানি, ওষুধ এবং সুরক্ষা প্রয়োজন, “যে কোনও কিছুর চেয়ে, তাদের এখনই যুদ্ধবিরতি দরকার।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে প্রায় ৬১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের প্রায় অর্ধেকই নারী ও শিশু। ইসরায়েলের সামরিক অভিযান ছিটমহলটিকে ধ্বংস করে দিয়েছে এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।























হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান