ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গান স্যালুটে কে কে’কে শ্রদ্ধাজ্ঞাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ১০১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে’র মরদেহ বুধবার (১ জুন) দুপুর আড়াইটায় রবীন্দ্রসদনে আনা হয়। সেখানে গান স্যালুটে বিদায় জানানো হয় এই গায়ককে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপস্থিতিতে গান স্যালুট দেয়া হয় কে কে’কে। এ সময় গায়ককে শ্রদ্ধাজ্ঞাপনের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

এর আগে এদিন সকালে এসএসকেএম হাসপাতালে কে কে’র মরদেহের ময়নাতদন্ত শুরু হয়। এরপর দুপুরে মমতা ব্যানার্জী জানান, বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় ভালোভাবে ময়নাতদন্ত করতে সময় লাগবে।

এদিকে রবীন্দ্রসদনে কে কে’র মরদেহ আনা হলে গায়কের স্ত্রীর হাত ধরে সান্ত্বনা দিতে দেখা যায় মমতাকে।

এদিন দুপুর পৌনে ৩টা নাগাদ কলকাতা বিমানবন্দরে কে কে’র মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে বিমানে করে মরদেহ নেয়া মুম্বাইয়ে। আর মুম্বাইতেই শেষ কৃত্য সম্পন্ন হবে এই গায়কের।

এর আগে মঙ্গলবার (৩১ মে) নজরুল মঞ্চের কে কে লাইভ অনুষ্ঠানে পারফর্ম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুতে শোকস্তব্ধ ভক্ত-অনুরাগীরা।

বলিউডে অনেক জনপ্রিয় গান উপহার দেয়া এই শিল্পীর ছোটবেলা থেকেই গানের প্রতি জোঁক ছিল। বলা যায়, অনেকটা সংগ্রামের পরই শ্রোতাহৃদয়ে বেশ শক্তভাবে অবস্থান করে নিয়েছিলেন তিনি।

কে কে সংগীত ক্যারিয়ারে হিন্দি, বাংলা, তামিল, মারাঠি, গুজরাটি, তেলেগু, মালায়ালামসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন। তার অনেক গানই শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়। বলিউড সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

নিউজটি শেয়ার করুন

গান স্যালুটে কে কে’কে শ্রদ্ধাজ্ঞাপন

আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২