ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ঝুম বৃষ্টি, ভোগান্তিতে ঈদযাত্রা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২৫ মে) থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। নাড়ির টানে ঢাকা ছাড়তে শুরু করেছেন বেশিরভাগ মানুষ। কয়েকদিনের ভ্যাপসা গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যেই আজ রাজধানীর আকাশে দেখা যায় ঘন কালো মেঘ। এরপর সকাল গড়িয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া, যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনে নগরজীবনে। তবে ঝুম বৃষ্টিতে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।

বিশেষ করে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও কমলাপুর এলাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ বাস ও ট্রেনের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক যাত্রীকে ভেজা অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে গন্তব্যে রওয়ানা হতে হয়।

এদিকে, ছুটি শুরু হওয়ায় রাজধানীর মিরপুর, শ্যামলী, ফার্মগেট, পান্থপথ, কারওয়ান বাজার, গুলশান, বিজয় সরণিসহ বিভিন্ন এলাকার সড়ক তুলনামূলক ফাঁকা ছিল। মেট্রোরেলেও ভিড় কম ছিল। বেশিরভাগ মানুষকেই মালপত্র নিয়ে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। সড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি রিকশার সংখ্যা ছিল তুলনামূলক বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি চাপের মধ্যেই এই বৃষ্টি মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় ঝুম বৃষ্টি, ভোগান্তিতে ঈদযাত্রা

আপডেট সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬